শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

লন্ডন মেটাল এক্সচেঞ্জে কমেছে তামার দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কিছুটা কমেছে। ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে করোনা মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণ চাহিদাকে নিম্নমুখী চাপের মধ্যে ফেলেছে। এ কারণেই দাম কমতির দিকে। অন্যদিকে শীর্ষ তামা উত্তোলক দেশ পেরুতে ধাতুটির মজুদ বাড়তে থাকায় সরবরাহ সংকটের উদ্বেগও কিছুটা কমেছে, যা বাজারকে স্থিতিশীল করে তুলতে সহায়তা করছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে গতকাল তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ১৮৭ ডলারে। অন্যদিকে সাংহাই ফিচারস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে তামার দাম অপরিবর্তিত ছিল। প্রতি টন তামা বিক্রি হয়েছে ৭৪ হাজার ৪৮০ ইউয়ান বা ১১ হাজার ৫৪৮ ডলারে।

পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এএনজেড জানায়, চীনে করোনা মহামারী ও সরবরাহ জটিলতার কারণে তামার চাহিদা কমেছে। এটি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলেছে। তবে চীনের ইলেকট্রিসিটি গ্রিড ও পরিশোধন এবং প্রক্রিয়াকরণ খাতে ধাতুটির চাহিদা এখনো স্বাভাবিক রয়েছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জের মজুদাগারগুলোয় অন্যান্য ধাতুটির মজুদ কমছে। কিন্তু ব্যতিক্রম তামা। এলএমইর অনুমোদিত গুদামগুলোয় মজুদ গত বছরের অক্টোবরের পর সর্বাধিক বেড়েছে। বুধবার পর্যন্ত মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৭৫ টনে।

সম্পর্কিত খবর