শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি ৩০% কমেছে

মার্চে রাশিয়া থেকে কয়লা আমদানি কমিয়েছে চীন। মূলত দেশটির অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত থাকতেই আমদানি কমানো হয়েছে। এমনিতেই চীন অত্যন্ত স্বল্প পরিমাণ বৈদেশিক কয়লা কেনে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় কয়লা ব্যবহারকারী দেশটি গত মাসে রাশিয়া থেকে ৩১ লাখ ২০ হাজার টন কয়লা কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৩০ শতাংশ কমেছে। ২০২১ সালের মার্চে দেশটি ৪৪ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছিল।

এদিকে মার্চে চীনের মোট কয়লা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমেছে। মূলত দেশটির খনিগুলোয় রেকর্ড সর্বোচ্চ কয়লা উত্তোলন এবং সরকারের মূল্য নিয়ন্ত্রণের কারণে বৈদেশিক কয়লার সরবরাহ আকর্ষণ হারিয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এতে রাশিয়ান কয়লার দাম কমে যেতে পারে। এ পরিস্থিতিতে চীনের কিছু ব্যবসায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া থেকে সস্তা কয়লা কেনার প্রয়াস চালাচ্ছে। এক্ষেত্রে তারা সুইফট সিস্টেম এড়িয়ে নিজস্ব মুদ্রায় মুদ্রা পরিশোধ করতে চায়।

পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, ২০ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে ৩২ লাখ ৩০ হাজার টন কয়লা চীনের বন্দরগুলোয় এসে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর চীন রাশিয়া থেকে গত বছরের তুলনায় দুই কোটি টন বেশি কয়লা আমদানি করবে। এছাড়া শুল্ক বিভাগের তথ্যে দেখা গিয়েছে, মার্চে ইন্দোনেশিয়া থেকে আমদানি ১ কোটি ২০ হাজার টনে পৌঁছেছে। গত বছরের একই সময় দেশটি থেকে ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।

অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে গত মাসে ৩ লাখ ৪২ হাজার ৭৩৫ টন কয়লা চীনের বাজারে পৌঁছেছে। মূলত ২০২০ সালের শেষ দিক থেকে এসব কয়লা ছাড়পত্র না পাওয়ায় চীনের বন্দরে আটকে ছিল। অবশেষে শুল্ক বিভাগের অনুমোদন শেষে এসব কয়লা খালাস করা হয়েছে।

তথ্য বলছে, করোনা মহামারীর শুরুর পর পরই চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৈরিতায় রূপ নেয়। অস্ট্রেলিয়া থেকে জ্বালানি পণ্যটি আমদানির ক্ষেত্রে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরই দুই দেশের মধ্যে কয়লা বাণিজ্যে ভাটা পড়তে শুরু করে।

সম্পর্কিত খবর