শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

কম্বোডিয়ার প্রাকৃতিক রাবার রফতানি বেড়েছে

কম্বোডিয়ায় প্রাকৃতিক রাবার ও রাবার কাঠ রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসব পণ্য রফতানি করে ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে দেশটি। সম্প্রতি কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টোরেট অব রাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বছরের প্রথম তিন মাসে শুধু রাবার রফতানি থেকে আয় এসেছে ৯ কোটি ৮০ লাখ ডলারেরও বেশি। ৫ লাখ ৮৬ হাজার ৭০ ডলার এসেছে রাবার কাঠ রফতানি করে।

গত মাসে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন ফেব্রুয়ারির তুলনায় ৬ শতাংশ বেড়ে ৬১ হাজার ৮৩৯ টনে উন্নীত হয়। এছাড়া গত বছরের মার্চের তুলনায় উৎপাদন ১ শতাংশ বেড়েছে। রাবার কাঠ বিক্রির পরিমাণ ৩ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮৩৬ ঘনমিটারে দাঁড়িয়েছে।

বছরের প্রথম প্রান্তিকে রাবারের গড় বিক্রয় মূল্য ৪২ ডলার কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৫৯৫ ডলারে। এবার মোট ৪ লাখ ৪ হাজার ৪৪ হেক্টর রাবার আবাদি জমির মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৯৩ হেক্টরে আবাদ করা হয়েছে। ৯৩ হাজার ৮৫১ হেক্টর জমি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, রাবার উৎপাদন বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কম্বোডিয়ার সরকার। রাবার প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আকৃষ্ট করা হচ্ছে। এছাড়া রাবারের অবৈধ রফতানি নিয়ন্ত্রণেও কাজ করছে সরকার।

সম্পর্কিত খবর