down of head

লক্ষ্মীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫০ সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে লক্ষ্মীপুরে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। পরিবেশবান্ধব এ উদ্যোগের ফলে জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও জনপথ আলোকিত হওয়ার পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি সোলার লাইটের আলো প্রায় ২০০ গজ পর্যন্ত বিস্তৃত হয়। এতে দীর্ঘদিন অন্ধকার থাকা সড়ক ও জনপথে রাতের বেলায় নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে পথচারী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল পাচ্ছেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির জানান, চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন থেকে বড় পিলারের মাধ্যমে লক্ষ্মীপুরে সৌরবিদ্যুৎচালিত এসব সোলার লাইট স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় সোলার লাইট স্থাপনের ফলে নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমাতেও এটি সহায়ক হবে।

ব্যাংক ফাউন্ডেশনের এ উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়বে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত খবর