শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গার্মেন্টস ভিলেজ নির্মাণ ত্বরান্বিত করতে বেজাকে অনুরোধ বিজিএমইএর

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা স্থাপন ও শিল্প কার্যক্রম শুরু করার জন্য গার্মেন্টস ভিলেজের সব নির্মাণকাজ সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে শেষ করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। গতকাল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল গার্মেন্টস ভিলেজের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে। বিজিএমইএ প্রতিনিধি দলের পরিদর্শনকালে বেজা কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানানো হয়।

বিজিএমইএর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালকরা মো. এম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম এহসানুল হক এবং মোহাম্মদ মিরাজ-ই-মোস্তফা (কায়সার)। পরিদর্শনকালে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় বিজিএমইএর প্রতিনিধি দলের সদস্যরা সাইটে অবকাঠামো এবং সড়ক নির্মাণের সার্বিক অগ্রগতি এবং সেইসঙ্গে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ ও অন্য সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন।

গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, এটি রফতানিকারকদের সুবিধাজনক স্থানে আরো কারখানা স্থাপনে সহায়তা করবে। চলমান প্রকল্পের কাজ ত্বরান্বিত করা এবং যেসব উদ্যোক্তা এ ভিলেজে পোশাক কারখানা স্থাপনের জন্য অপেক্ষা করছেন, তাদের প্লট হস্তান্তরের জন্য প্লট সম্পূর্ণরূপে প্রস্তুত করার বিষয়েও তিনি বেজাকে অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, গার্মেন্টস ভিলেজে পোশাক কারখানাগুলো যাতে সুষ্ঠুভাবে শিল্প পরিচালনা কার্যক্রম চালাতে পারে, সেজন্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গার্মেন্টস ভিলেজ উদ্বোধন ও সম্পূর্ণরূপে চালু হলে এটি বিপুলসংখ্যক লোকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তৈরি পোশাক খাতের রফতানি আয়, দেশের আয় বৃদ্ধিতে অবদান রাখবে।

এর আগে শিল্পনগরীতে ৫০০ একর জায়গায় একটি গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার জন্য বিজিএমইএ ২০১৮ সালের ২১ মার্চ বেজার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বেজা কর্তৃপক্ষ বিজিএমইএকে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গার্মেন্টস ভিলেজ সম্পন্ন করা এবং হস্তান্তরের আশ্বাস দিয়েছে।

গার্মেন্টস ভিলেজ নির্মাণ ত্বরান্বিত করতে বেজাকে অনুরোধ বিজিএমইএর

সম্পর্কিত খবর