শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রেকর্ড গড়লো বিটকয়েনের দাম

যুক্তরাষ্ট্রের অনুকূল আইন এবং মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বগতির কারণে আজ শেয়ার প্রারম্ভিক লেনদেনে বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে। ছাড়িয়ে গেছে ১ লাখ ২৪ হাজার ডলার। সপ্তাহের ব্যবধানে যার পরিমাণ প্রায় ৭ শতাংশ।

এএফপি জানায়, জুলাইয়ের আগের রেকর্ড অতিক্রম করে বিটকয়েনের দাম এক পর্যায়ে ১,২৪,৫০০ ডলারের বেশি হয়। পরে কিছুটা কমে আসে। বুধবার মার্কিন শেয়ারবাজার উর্ধ্বমুখী ছিল। যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক এবং প্রযুক্তি-ভিত্তিক নাসডাক এই সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছেছে। যা ক্রিপ্টোকারেন্সির উত্থানে বড় অবদান রেখেছে।

চলতি বছরে ৩২ শতাংশ বেড়েছে ডিজিটাল মুদ্রাটির দাম। বছরের ব্যবধানে হিসাব করলে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য ১০৫ শতাংশেরও বেশি হারে বেড়েছে। সপ্তাহের প্রায় ৭ শতাংশ। বড় আকারের ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী বা ‘হোয়েল’ দের ক্রয় প্রবণতা দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।

এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক সামের হাসান বলেন, ক্রিপ্টো বাজার বর্তমানে অত্যন্ত অনুকূল মৌলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাংকগুলোর উপর ‘সুনামের ঝুঁকি’ তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করতে যে বিধিনিষেধ ছিল, তা তুলে দিয়েছেন। এই শ্রেণিতে প্রায়ই ক্রিপ্টো কোম্পানিগুলোকে অন্যায়ভাবে রাখা হতো।’

হাসানের মতে, ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে জাতীয় আর্থিক ব্যবস্থায় দ্রুত অন্তর্ভুক্ত করতে এবং অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিতে আগ্রহী হতে পারেন, কারণ তিনি ও তার পরিবারের ক্রিপ্টো খাতে ক্রমবর্ধমান সম্পৃক্ততা রয়েছে।

ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে।

বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল কারেন্সিটি। উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মূল্যও।

সম্পর্কিত খবর