রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সংসদীয় আসন নিয়ে শুনানিকালে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর হামলা হয়েছে।

হামলার প্রতিবাদে (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কে আগুন দিয়ে অবরোধের সৃষ্টি করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলার ঘটনার খবরে ক্ষুব্ধ হয়ে উঠেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা।ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিকেল সাড়ে ৫টা থেকে কর্মসূচি চলতে থাকে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিক্ষোভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌনে ৭টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।

এরপর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

সম্পর্কিত খবর