down of head

‘রিপসা টিম ক্লাব ভিজিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা এর উদ্যোগে আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) ‘রিপসা টিম ক্লাব ভিজিট প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বিজয়নগরস্থ হোটেল মৌরীর প্রথম তলায় সন্ধ্যা ৭টায় এই বিশেষ ক্লাব ভিজিট ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ডক্টর ইশতিয়াক জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপসা টিমের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) এম মাহমুদুল হাসান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা এর সভাপতি রোটোরিয়ান এস এম নুরুজ্জামান পিএইচএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ক্লাবের সাধারণ সম্পাদক রোটোরিয়ান মো. আবদুস সালাম পিএইচএফ।

ক্লাবের সভাপতি এস এম নুরুজ্জামান ক্লাবের সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক সেবামূলক কাজে নতুন মাত্রা যোগ হবে।

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে এবং ক্লাবগুলোর কার্যক্রম মূল্যায়নে এই ‘রিপসা টিম’ কাজ করে থাকে।

সম্পর্কিত খবর