down of head

রিচার্ড ডি. রোজারিও’র মায়ের মৃত্যুতে ডিএসই শোক

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) পরিচালক রিচার্ড. ডি রোজারিও’র মা মারিয়া কেশি ডি. রোজারিও’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এই শোক জ্ঞাপন করেন।

ডিএসই’র শোক বার্তায় বলা হয়, রিচার্ড ডি’রোজারিও’র মা মারিয়া কেশি ডি’রোজারিও’র মৃত্যুতে ডিএসই পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রিচার্ড ডি. রোজারিও’র মা বার্ধক্যজনিত কারনে সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্বামী, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসএইচ

সম্পর্কিত খবর