শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইমপেক্ট তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসান আলী (১৯)। তিনি চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। অন্যজনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেল যোগে চাঁদবিল এলাকা থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস (গো খাদ্য) কাটার জন্য যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাকচালককে আটক, আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এন এস

সম্পর্কিত খবর