শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

রাশিয়ার তেল ‘গোপনে’ কিনছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ দ্যুমার স্পিকার ভিয়াচেস্লাভের ভলোদিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে সেই রাশিয়ার কাছ থেকেই তেল কিনছে। এটি সুস্পষ্টভাবে তাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ করে’।

এ বছরের মার্চে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় দেশটি বলেছিল, রাশিয়ার কোনো তেল যুক্তরাষ্ট্রের বন্দরে গ্রহণযোগ্য হবে না।

তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্য থেকে দেখা যায়, রাশিয়া থেকে গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে দ্বিগুণ তেল কিনেছে ওয়াশিংটন। এই কাজটি অনেকটাই গোপনে করছে তারা। ফেব্রুয়ারি মাসে যেখানে দুই হাজার ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল নেওয়া হয়, সেখানে মার্চ মাসে দেশটি তেল কিনেছে চার হাজার ২১৮ মিলিয়ন ব্যারেল।

আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের নবম বৃহৎ তেল সরবরাহকারী দেশ ছিল। এখন ষষ্ঠ বৃহৎ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।

দ্যুমার স্পিকার আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের জন্য চাপ সৃষ্টি করছে। এটি সুস্পষ্ট ভাবে তাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থানকে ‘কপটতা’ বলেও অভিহিত করেন তিনি।

সম্পর্কিত খবর