শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

উপজেলা পরিষদ নির্বাচন
রামুতে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রামু উপজেলায় ৩ পদে মনোনয়ন দাখিলকৃত ১০ জনেরই মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে।

রোববার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমাকৃত ফরম যাচাই বাছাই শেষে এ ঘোষণা করা হয়।

এতে উপজেলার ১০ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে অংশ নিতে বৈধতা পেল।

সূত্রে জানা গেছে, সর্বশেষ ২ মে বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। রোববার মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পান তারা।

উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বর্তমান রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদ্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকৃত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো এবং চেয়ারম্যান ভুট্টোর আপন ছোট ভাই আইনজীবী মো. ইউছুফ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, গর্জনিয়ার সাংবাদিক নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ সিকদার ও অ্যাডভোকেট কায়সার কামাল চৌধুরী শিমুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।

এদিকে রামু উপজেলা নির্বাচন অফিসার এসএম মুহী উদ্দিন জানান, সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ মনোনয়ন দাখিলকৃতদের ফরম যাচাই বাছাই শুরু হয়। যাচাই-বাছাইয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান চূড়ান্ত বৈধতা দেয়া হয়।

এন এস

সম্পর্কিত খবর