শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সুন্দরবনে আগুন
তিনদিনে আগুন ছড়িয়ে পড়েছে ২ কিলোমিটার এলাকা

পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। শনিবার চাঁদপাই রেঞ্জের আমুরবনিয়া লতিফের ছিলা এলাকায় লাগা আগুন এরই মধ্যে ছড়িয়েছে বনের দুই কিলোমিটার অংশে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিমান ও নৌবাহিনী।

শনিবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে বন বিভাগ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী আগুন নিভানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি।
পরদিন রোববার সকাল থেকে বন বিভাগ, ফায়ার সার্ভিস, সরকারের বিভিন্ন বাহিনী, এনজিও ও এলাকাবাসী একসঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও এখনো পর্যন্ত অনেক জায়গায় আগুন ও ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে চার-পাঁচ জায়গায় আগুন জ্বলছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আগুন নিভানের পর কিছুক্ষণ পরপর অন্য জায়গা থেকে আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠছে।

এদিকে দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এন এস

সম্পর্কিত খবর