শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমলো ১৬৮ আসন

গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৫ বিভাগের ১৬৮ টি আসন কমানো হয়েছে। আজ বুধবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখা এবং পাঠদান দ্বিমুখী করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে৷ গত বছর কোটাবাদে মোট আসন সংখ্যা ছিল ৪ হাজার ১৭৩ টি। কিন্তু এ বছর তা কমে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫ টি।

যে সব বিভাগে আসন সংখ্যা কমেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইতিহাস বিভাগে আসন কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০ টি ও নাট্যকলাতে ৫ টি আসন কমেছে।

সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০ টি, সমাজকর্ম বিভাগে ২০ টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০ টি, লোকপ্রশাসনে ১০ টি, নৃবিজ্ঞানে ৬ টি ও ফোকলোরে কমেছে ৬ টি আসন।

জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫ টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫ টি আসন। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০ টি এবং ভূ-বিদ্যা অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬ টি। এছাড়া চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে আসন কমেছে ১৫ টি।

আসন সংখ্যা কমানোর বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার বলেন, ‘আমি মূলত আসন সংখ্যা কমানোর পক্ষে নয়। তবে আমাদের বিভাগের কয়েক জন শিক্ষক অবসরে যাওয়ায় ক্লাস নিতে কিছুটা সমস্যা দেখা দেয়। ফলে আসন কমানো পক্ষে সুপারিশ করে বিভাগ। কিন্তু সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে অনেক শিক্ষার্থীদের ভর্তি করনো হয়। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়েও আরো ২০ জন শিক্ষার্থী বেশি ভর্তি হলে খুব একটা অসুবিধা হতো না।’

প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন রাত ১২ টা পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

সম্পর্কিত খবর