শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাজশাহীতে দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলে শিশুসহ দুজন মারা যান। এ ছাড়া আহত হন আরও দুজন।

ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে এক নারীর মৃত্যু হয়। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

সম্পর্কিত খবর