শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রসুন-ডিমের বাজার চড়া, বেড়েছে সবজির দামও

গত কয়েকদিনের বৃষ্টির অজুহাতে বাজারে সব ধরনের সবজির সঙ্গে বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও। এর মধ্যে রসুন, ডিম, পেঁপে, টমেটো, গাজর, কাঁচা মরিচের দাম বেশি বেড়েছে। রসুনের দাম বেড়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১০৫-১০৮ টাকা ছিল। টমেটো ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের গাজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রোববার (১৫ মে) রাজধানীর কাপ্তান বাজার, শনিরআখড়া ও কাজলা কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কাজলা কাঁচা বাজারের সবজি বিক্রেতা আশরাফ হোসেন বলেন, ঈদের পরের সব সবজির দাম আনুপাতিক হারে বেড়েছে। কারণ সব মানুষ ঈদের ছুটি শেষে ঢাকা আসায় চাহিদা বেড়েছে। এ কারণে সবজির দামও বেড়েছে। এছাড়া টানা বৃষ্টির একটা প্রভাবও রয়েছে।

কাপ্তান বাজারের ব্যবসায়ী খবির উদ্দিন বলেন, পাইকারি বাজারেও সব পণ্যের দাম বেড়েছে। রাজধানীর শ্যামবাজারে রসুন ১৩৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, টমেটোর দাম কেজিপ্রতি ৭০-৮০ দরে বিক্রি হচ্ছে। ঈদের পরের সপ্তাহে টমেটোর কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে সজনে ৮০ টাকা, নতুন কচুমুখি ৮০ টাকা, করলা ৬০, পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর পেঁপের দাম কেজি ছিল ৪০ টাকা। পটল, মূলা, বরবটি ৫০ টাকা করে, ঢেঁডস, ঝিঙ্গা, চিচিঙ্গা ৪০ টাকা করে এবং বগুড়ার লাল আলু ৩০ টাকা, সাদা আলু ২০, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া
পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদের আগে ও পরের সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা কেজি।

অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০, ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০ এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

কাপ্তান বাজারের সবজি ক্রেতা চাকরিজীবী সানোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কি আর বলবো ভাই। সব সবজিরই দাম বেশি। গত সপ্তাহে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলাম ২০ টাকায়। আজ কিনলাম ৩০ টাকায়।

আরেক ক্রেতা সগির উদ্দিন বলেন, কখন যে কোন সবজির দাম বাড়ে আমরা কিছুই বুঝতে পারি না। দোকানিরা যে দাম বলে আমাদের সেই দামেই কিনতে হয়। সরকারের পক্ষ থেকে কাঁচা বাজারও মনিটরিং করা উচিত।

সম্পর্কিত খবর