শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‌রাজধানীতে ‘রোহিঙ্গা ও মাদক সন্ত্রাস’ শীর্ষক সেমিনার

মিয়ানমারের সামরিক জান্তার অভিযান থেকে রেহাই পেতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১০ লাখেরও বেশি। এদের অনেকেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব ঘটনায় অনেক রোহিঙ্গা গ্রেফতার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার অর্ধেকেরই বেশি মাদক সংক্রান্ত। রোহিঙ্গা ও মাদক সন্ত্রাসের এই ভয়াবহতা নিয়েই আয়োজন করা ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ বিষয়ক সেমিনারের।

আজ বুধবার সকালে ‌‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ বিষয়ক ওই সেমিনারে বক্তারা এই অঞ্চলে মাদকের ভয়াবহতা ও রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রাজধানীর হোটেল রেডিসনে এ সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস ওয়ার্ল্ড।

সেমিনারে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মিয়ানমার সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনের কারণেই রোহিঙ্গারা ভোগান্তির শিকার। তারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে এবং সেখানে স্বাভাবিক জীবন শুরু করতে পারে; সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সেমিনারে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিক। রোহিঙ্গা ও মাদক সন্ত্রাসের বিভিন্ন দিকে আলোকপাত করে সেমিনারে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাব ইনাম খান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

সম্পর্কিত খবর