রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেপ্তার
কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিবসহ একই সঙ্গে ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ বিভিন্ন গ্রুপের ৩৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান।
তিনি জানান, রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী গ্যাং ‘পাটালি গ্রুপ’ এর অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরুফে ফর্মা সজিব, ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’ সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে বসিলায় র্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



