শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

রপ্তা‌নি তহবিলের ঋণের বাড়‌তি সু‌বিধা মিল‌বে ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এ তহ‌বি‌লের ব‌র্ধিত সু‌বিধায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে ব্যাংক।

একই সঙ্গে এ ফান্ড থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহক। আগে এর ঋণ সীমা ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা‌ হ‌য়, বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের বর্ধিত ঋণ সীমা ৩০ মিলিয়ন ডলার চল‌তি বছ‌রের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য বলবত করা হয়েছে। বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের ঋণের সীমা কোভিড অতিমারির প্রেক্ষাপটে ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।

একই দিনে জারি করা অপর একটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের অনুকূলে জুলাই ১৯, ২০২২ থেকে ছাড়কৃত ইডিএফ ঋণের দায় ঋণ সৃষ্টির মাধ্যমে পরিশোধ করা হবে সেসব প্রতিষ্ঠান পরবর্তীতে ইডিএফ ঋণ সুবিধা পাবে না বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর