শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

যৌতুকের জন্য দুই সন্তানসহ ৩ বোনের আত্মহত্যা, অন্তঃসত্ত্বা ছিলেন দুজন

ভারতে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে দুই সন্তানকে নিয়ে তিন গৃহবধূ একসঙ্গে আত্মহত্যা করেছেন। তারা সম্পর্কে বোন। একই পরিবারে তাদের বিয়ে হয়েছিল। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরও দুঃখজনক বিষয় হলো ওই তিন গৃহবধূর মধ্যে দুজন ছিলেন অন্তঃসত্ত্বা। আর শিশুদের মধ্যে একজনের বয়স চার বছর, আরেকটির বয়স ছিল মাত্র ২৭ দিন।

এনডিটিভি জানায়, ওই তিন বোনের নাম কালু মিনা (২৫), মমতা (২৩) ও কমলেশ (২০)। রাজস্থানের জয়পুর জেলার ডুডু এলাকার ছাপিয়া গ্রামের একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তিন বোনের।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ওই তিন বোনকে নিয়মিত হয়রানি এমনকি মারধরও করতেন।

এদিকে, জিনিউজ বলছে- গত বুধবার থেকে দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন ওই তিন নারী। পরে শনিবার শ্বশুরবাড়ির কাছে একটি কুয়া থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার পর তাদের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশু কালু মিনার সন্তান। অন্যদিকে মমতা ও কমলেশ সন্তানসম্ভবা ছিলেন। তাদের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাদের ওপর অত্যাচার করা হতো। দুই সপ্তাহ আগে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে হাসপাতালে ভর্তি হতে হয় কালু মিনাকে। তার চেখে গুরুতর আঘাত লাগে। কয়েকদিন আগেই তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন।

নিজেদের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করতেন তিন বোন। কালু মিনা স্নাতক চূড়ান্ত বর্ষে পড়তেন, মমতা রাজ্য পুলিশের পরীক্ষায় পাস করেছিলেন এবং কমলেশ ভর্তি হয়েছিলেন এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।

সম্পর্কিত খবর