শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

যুবলীগের ২ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাজমহল এলাকায় মুঠোফোনে ডেকে নিয়ে স্থানীয় দুই যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় একজনের হাতের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদে বসে ছিলেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা ও যুবলীগ নেতা সাদু। এ সময় পেরাব এলাকায় তাদের মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিকল্পিতভাবে একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে জখম করে ও সাদুর হাতের রগ কেটে দেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, ঘটনাটির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে

সম্পর্কিত খবর