শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

যুক্তরাষ্ট্রে স্বর্ণ রফতানি বাড়িয়েছে সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রে স্বর্ণ রফতানি বাড়িয়েছে সুইজারল্যান্ড। মূলত বিনিয়োগ খাতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ায় রফতানিতে প্রবৃদ্ধি এসেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে ভীতির সঞ্চার করেছে। বৈশ্বিক অর্থনীতিতে ধস নামার হুমকি থাকায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এতে বিনিয়োগ বাড়াচ্ছেন। এছাড়া এটির মজুদও বাড়ানো হচ্ছে।

সম্প্রতি সুইস শুল্ক বিভাগ এক প্রতিবেদনে জানায়, গত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দুই বছরের মধ্যে সর্বাধিক স্বর্ণ রফতানি করেছে সুইজারল্যান্ড। এর বাইরে ব্রিটেনেও রফতানি বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো দেশটিও স্বর্ণ বিনিয়োগ ও বাণিজ্যে অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। তবে বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন ও ভারতে ধাতুটির রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে।

স্বর্ণ পরিবহন ও পরিশোধনের জন্য সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম কেন্দ্র। বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে অচলাবস্থা দেখা দিলে ধাতুটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানায়, গত মাসে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) ১ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের ১৮৫ টন স্বর্ণ মজুদ ছিল। ২০২০ সালের জুলাইয়ের পর এটিই সর্বোচ্চ মজুদ। এদিকে বিনিয়োগ খাতে ঊর্ধ্বমুখী চাহিদা ফেব্রুয়ারি ও মার্চে স্বর্ণের দাম বাড়িয়েছে।

তথ্য বলছে, গত মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ে স্বর্ণ রফতানি কমে এক বছরের সর্বনিম্নে নেমেছে। তবে ব্রিটেনে রফতানির পরিমাণ এক বছরের সর্বোচ্চে আরোহণ করেছে। সর্বশেষ প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৯০০ ডলারে লেনদেন হচ্ছে।

সম্পর্কিত খবর