শিরোনাম
নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী
down of head

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটার দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু।

কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা সবাই একই পরিবারের সদস্য কিনা বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানা যায়নি।

মোরহেড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেই সেখানে পৌঁছে একসঙ্গে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে পুলিশ বলছে, জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর