শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

রংপুর মেডিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চর্ম, যৌন ও মানসিক চিকিৎসার ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পরই রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে আজ সকাল ১০টার দিকে মেডিকেলের মূল ভবনের একটি ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে জেনারেটরের মাধ্যমে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার দিকে ওই ওয়ার্ডে আগুন লাগলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির মধ্যে কিছু ফার্নিচার ও এসি রয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।’

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দ্রুত তদন্ত টিম গঠন করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর