শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুক্তরাষ্ট্রের চাপ দোহা থেকে হামাসের কার্যালয় সরানোর, কী করবে কাতার?

দোহা থেকে হামাসের কার্যালয় সরানোর চাপ যুক্তরাষ্ট্রের, কী করবে কাতার?ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে দোহায় সদর দপ্তর ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে কাতার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপটি হামাসের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে কাতারের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্র দেশের চোখে হামাস ‘সন্ত্রাসী সংগঠন’।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান মিত্র কাতারকে তার সীমানার মধ্যে হামাসের কার্যক্রম সীমিত করার আহ্বান জানিয়েছে। হামাস দীর্ঘকাল ধরে দোহায় রাজনৈতিক এবং লজিস্টিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় ব্যবহার করে আসছে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় হামাসের সঙ্গে বহুদিনের সম্পর্ক কাতারের। এই পদক্ষেপের সম্পূর্ণ প্রভাব এখনো দেখা বাকি, কারণ হামাসের সাথে কাতারের সম্পর্ক বছরের পর বছর ধরে আঞ্চলিক রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয়।

হামাসকে তাড়াতে মার্কিন প্রশাসনের এমন আহ্বান, কাতার কীভাবে সামাল দেবে তা দেখতে আরো অপেক্ষা করতে হবে। মূলত দোহায় হামাসের সদর দপ্তর বন্ধ করে, হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে হামাসের প্রভাব রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতিফলন।

 

একজন মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, ‘আগস্টের শেষের দিকে আমেরিকান-ইসরাইলি জিম্মি হার্শ গোল্ডবার্গ-পোলিনের সাথে আরও পাঁচ বন্দিকে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এবং পরবর্তীকালে বারবার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। শেষ পর্যন্ত দোহায় পরিচালিত হামাস প্রশাসনের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। দোহায় হামাসের কার্যক্রম ‘আর কার্যকর বা গ্রহণযোগ্য নয়’ বলে মনে করে যুক্তরাষ্ট্র’।

বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা বলেন, ‘জিম্মিদের মুক্তির বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায়, হামাস নেতাদের আর কোনো আমেরিকান মিত্র দেশের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়’।

মার্কিন কর্মকর্তার অভিযোগ, হামাস যুদ্ধবিরতির আলোচনায় ‘অবাস্তব অবস্থান’ থেকে সরে যাওয়ার কোন লক্ষণ দেখায়নি। এমন শর্ত দিয়েছে যা কার্যকরভাবে হামাসকে গাজায় ক্ষমতায় ধরে রাখা নিশ্চিত করবে। আর এমন কিছু যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল কখনই মেনে নেবে না।

মার্কিন কর্মকর্তা আরো জানিয়েছেন, হামাস কর্মকর্তাদের বহিষ্কার আসলে কখন ঘটবে এবং তাদের কোথায় যাওয়ার নির্দেশ দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত এখনও কাজ করা হচ্ছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় কাতারকে হামাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার এবং হামাস কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে।

 

সম্পর্কিত খবর