শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুক্তরাজ্যে গাড়িতে বিস্ফোরণে নিহত ১, আটক ৩

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর লিভারপুলে একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালক। ঘটনার পর সন্ত্রাস আইনে তিনজনকে আটক করেছে লিভারপুল পুলিশ।

গতকাল রোববার হতাহতের এ ঘটনা ঘটে বলে আজ সোমবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, লিভারপুলে নারীদের হাসপাতালের বাইরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে দুজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। যিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা জানিয়েছেন, শহরের কেনসিংটন এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাজ্য পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২৯, ২৬ এবং ২১ বছর বয়সী তিনজনকে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মার্সিসাইড পুলিশের সঙ্গে কাজ করছেন কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা। নিরাপত্তা পরিষেবা এমআই-১৫ তাদের সাহায্য করছে।

বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘটনার ব্যাপারে সব ধরনের খোঁজ-খবর রাখা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

 

সম্পর্কিত খবর