শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নীলফামারীতে টাকার মালায় নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : নীলফামারীতে টাকার মালায় সংবর্ধনা দেওয়া হয়েছে নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যানকে।
রবিবার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কোরানীপাড়া এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় টাকার এই মালা পড়ানো হয় তাকে।
জোড়জুম্মা কোরানীপাড়া ও উত্তরপাড়া এলাকাবাসী এই সংবর্ধণার আয়োজন করে।
অনুষ্ঠানে সংবর্ধিত টানা তৃতীয় দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্য দেন।
আবু হেনার সভাপতিত্বে এতে সহকারী সুপার আব্দুল হান্নান বক্তব্য দেন।
অনুষ্ঠানে টাকার মালাও দেয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া টাকার মালা পড়ানোর ছবিতে দেখা যায় এক হাজার কয়েকটি এবং এক’শ টাকার কয়েকটি টাকা পিনআপ করে মালা বানিয়ে গলায় পড়িয়ে দেয়া হয় চেয়ারম্যানের।
জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, সংবর্ধণা সভার আয়োজন করে এলাকাবাসী। সেখানে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানানো হয়। এক পর্যায়ে ভালোবেসে টাকার মালা বানিয়ে আমাকে পড়ায় দেয়। এতে প্রায় দশ হাজারের মত টাকা ছিলো।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন হলে আচরণ বিধি ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে কিন্তু সে সময় পেরিয়ে গেছে।
টাকার মালা বানিয়ে সেটি পড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত ১১নভেম্বরের নির্বাচনে চশমা প্রতিকে ৬১৩৯ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হন আব্দুর রউফ। তার নিকটতম ছিলেন শহিদুল ইসলাম। মোটর সাইকেল প্রতিকে তিনি পান ৫৫৯০ ভোট আর নৌকা প্রতিকে তছলিম উদ্দিন ৪০৭৭ ভোট পেয়ে ছিলেন তৃতীয় অবস্থানে।

সম্পর্কিত খবর