শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নির্বাচনি সহিংসতা: বোমায় আহত সেই বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউপি নির্বাচনি সহিংসতার জেরে বোমায় আহত আলমগীর প্যাদা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত আলমগীর প্যাদা উপজেলার সিডিখান এলাকার সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির সিডিখান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মো. চান মিয়া শিকদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে গত ১০ নভেম্বর সকালে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বোমায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদা গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া জানান, আলমগীর প্যাদা আমার বংশের লোক। তাকে বোমা মেরে চান মিয়ার সমর্থকরা আহত করেছেন। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া সিকদার জানান, আমার লোকজনের বোমায় নয়, মিলন মিয়ার লোকজনের বোমায় আহত হয়ে আলমগীর প্যাদা মারা গেছেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আহত আলমগীরের মৃত্যু হয়েছে; আমরা খবর পেয়েছি।

সম্পর্কিত খবর