শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

যার বিয়ে তার খবর নেই

প্রভাস
‘বাহুবলি’ তারকা প্রভাস এখন সর্বভারতীয় তারকা। তার অভিনয় দেখে পাগল অনেক মেয়ে ভক্ত। ভারতের অন্যতম আকাক্সিক্ষত ব্যাচেলর প্রভাস। অবশ্য গুঞ্জন উঠেছিল, নায়িকা আনুশকা শেঠির সঙ্গে প্রেম করছেন তিনি। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রভাস বলেছিলেন, ‘না, মানুষ যখন আমার বিয়ের কথা জিজ্ঞেস করে, তখন আমি বিরক্ত হই না। আমি বুঝতে পারি, এটা উদ্বেগের জায়গা থেকে আসে। এটা বেশ স্বাভাবিক, স্বাভাবিক প্রশ্ন। তাদের অবস্থানে থাকলে আমিও উদ্বিগ্ন হতাম।’ তাহলে কি দ্রুতই বিয়ে সারছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেদিন এই প্রশ্নের উত্তর পাব, সেদিন নিশ্চিত সবাইকে জানাব।’

রশ্মিকা মন্দানা
রশ্মিকাকে চেনেন না, এমন মানুষ এখন মেলা ভার। হালে তার ‘পুষ্প : দ্য রাইজ’ ব্লকবাস্টার হয়েছে। গুগল সার্চ তালিকায় একবার তো ভারতের ন্যাশনাল ক্রাশ বনে গিয়েছিলেন রশ্মিকা। তিনি দক্ষিণের অন্যতম আকাক্সিক্ষত অবিবাহিত নারী।

আনুশকা শেঠি
দক্ষিণের অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। ‘বাহুবলি টু’ সিনেমার পর তিনি প্রভাসের মতো সর্বভারতীয় তারকা বনে গেছেন। অরুন্ধতী, রুদ্রমাদেবীসহ বেশ কিছু চরিত্র আনুশকাকে বিখ্যাত করেছে। প্রভাসের সঙ্গে তার প্রেমের গুঞ্জন থাকলেও কখনো এ বিষয়ে মুখ খোলেননি আনুশকা। তিনিও দক্ষিণের অন্যতম আকাক্সিক্ষত ব্যাচেলরেট।

বিজয় দেবেরাকোন্ডা
‘অর্জুন রেড্ডি’ সিনেমা যারা দেখেছেন, তারা এক বাক্যে বিজয়ের ভক্ত। এর কারণ সিনেমায় তার প্রেমে পাগলামি। শিগগিরই এ হ্যান্ডসাম হাঙ্ক বলিউডে পা রাখছেন। সে সিনেমার নাম ‘লাইগার’। তরুণীরা বিজয় বলতে পাগল। তিনি দক্ষিণের অন্যতম জনপ্রিয় ব্যাচেলর।

পূজা হেজ
বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্রবিষয়ক ইভেন্ট কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ দারুণ সব পোশাক পরে ঝড় তুলেছেন পূজা। বিজয়, মহেশ বাবু, রাম চরণ, প্রভাস, আল্লু অর্জুনসহ বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন এ সুন্দরী। পূজা সর্বভারতীয় তারকা। এ নায়িকা এখনো অবিবাহিত। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হাজারও পুরুষ।

সম্পর্কিত খবর