যমুনা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা অনুসারে প্রত্যেক শেয়ারের বিপরীতে ১ টাকা ৭৫ পয়সা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯৭তম পরিচালনা পর্ষদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২১ এপ্রিল।



