শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে সিঙ্গার বাংলাদেশ

উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এজন্য একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করবে কোম্পানিটি। এ উদ্দেশ্যে প্রায় ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ২৫৮তম পর্ষদ সভায় বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়। পরে এক মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসই) মাধ্যমে বিষয়টি জানায় বহুজাতিক ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠানটি।

পিএসআইয়ের দেয়া তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ উৎস এবং দেশী-বিদেশী ব্যাংকঋণের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত উৎপাদন লাইনটি চালু হলে এটি স্থানীয় বাজারে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে। প্রতিযোগী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি এটি কোম্পানিটির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে সিঙ্গারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৮ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬ পয়সা।

সম্পর্কিত খবর