শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (৫ মার্চ) কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের ছাত্রাবাস ও কলেজ ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। যেকোনো পরিস্থিতিতে তারা কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই যেকোনো শিক্ষার্থীকে আটক এবং তার কক্ষে তল্লাশিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এদিন জরুরি একাডেমিক সভা বসে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।

একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষককে অপবাদ দিয়ে তার সম্মানহানি করায় কলেজের ৫৩ ব্যাচের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছর এবং ওই অভিযোগ তুলে মানববন্ধন করায় আরও দুই শিক্ষার্থীকে দুই বছর ও সাতজনকে এক বছরের জন্য কলেজের সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।।

 

 

সম্পর্কিত খবর