শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরি

মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া চোর চক্রের মূলহোতা হাবিবুর রহমানসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- মারুফুল ইসলাম, বোরহান উদ্দিন, মো. সুরুজ, মো. রুবেল ও মো. জহিরুল ইসলাম ওরফে রিয়াদ। শুক্রবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা মহানগরীর তুরাগ থানা এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও কিছু প্রকল্পের লোহা, ইস্পাত, তার, মেশিন চুরি করে নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রি করে আসছে। হাবিবুর রহমান চক্রটির মূলহোতা। তার সহযোগীদের সহায়তায় মেট্রো রেলসহ বিভিন্ন প্রকল্পের অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে একটি গোপন স্থানে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে সুযোগ বুঝে চোরাই মালগুলো কেটে বহনযোগ্য করে মারুফুল ইসলাম ও বোরহান উদ্দিনের কাছে বিক্রি করে।

 

 

সম্পর্কিত খবর