শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মেট্রোরেলে এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই : ফখরুল

মেট্রোরেল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চয় মেট্রোরেল দেখেছেন, কিছুক্ষণ পর পর স্টেশন। যার কোনও প্রয়োজন নেই। আগারগাঁওয়ে একটা, আবার শেওড়াপাড়ায় একটা। এরপর সংসদ ভবন, আবার ফার্মগেটে একটা। এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই। এতো স্টেশনের কারণ কী?

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া পরিষদ।

মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারের লক্ষ্য লুট, দুর্নীতি। এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে লুটে বিদেশে প্রচার করা। তাই এদের যদি প্রতিরোধ করতে না পারি, জাতি-রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে পারব না।

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ের জ্বালা নয়, পদ্মা সেতু থেকে হাজার-হাজার কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে, এখানে আমাদের গায়ের জ্বালা। কারণ এই টাকাগুলো আমাদের। বাংলাদেশ পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছে। এই সরকার আমাদের একেবারে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা চাকচিক্য দেখে বুঝতে পারছি না। আমাদের সরকার তো গদগদ হয়ে গেছে। সারাক্ষণ আমরা পদ্মা সেতু নিয়ে আছি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু তো কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে তৈরি করা হয়নি। এই দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সমস্যাটা কোথায়? যেটা ১০ হাজার কোটি দিয়ে তৈরি হওয়ার কথা, সেটা লাগল ৩০ হাজার কোটি টাকা।

সব মেগা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদী সরকারকে, যারা আমাদের বুকের ওপর চেপে বসে আছে, তাদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা জনগণের জন্য কাজ করবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা অনেকে জিয়াউর রহমান সম্পর্কে জানেন না। বই পড়তে হবে, তার সম্পর্কে জানতে হবে।

জিয়াউর রহমান বেশিদিন বেচেঁ থাকুক, এটা বিদেশিরাও চায়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কারণ, তিনি পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এই কারণে তাকে হত্যা করা হয়েছে। এর পেছেনে বিদেশিদের হাত ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াপরিষদের চেয়ারম্যান ডা.মো আব্দুল কুদ্দুস, প্রফেসর মাহবুব উল্লাহ প্রমুখ।

সম্পর্কিত খবর