মৃত্যুদাবীর চেক দিয়েছে যমুনা লাইফ ইনসিওরেন্স
মৃত্যুদাবীর তিন লক্ষ টাকার চেক দিয়েছে দেশের বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ।
যমুনা লাইফ ইনসিওরেন্স এর বীমা গ্রাহক আবু জাবেদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। গ্রাহকের নমিনীর আবেদন ও দাখিলকৃত তথ্যের ভিত্তিতে ৩১ জানুয়ারী মৃত্যুদাবীর তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খান, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।



