শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, নিহত ২

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও এক জন। উপজেলার পুরাবাজার এলাকার একটি নির্মাণাধীন ব্রিজের ঢালে আজ শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রাইভেটকারটি অনেকটা পানিতে ডুবে যায়।

নিহত দুজন হলো—জিসান (১৯) ও ফাহিম (১৬)। তারা মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামের বাসিন্দা। আহত অপরজনের নাম জাহিদ হাসান (১৬)।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে প্রাইভেটকারটি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের খাদে পড়ে পানিয়ে ডুবে যায়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের ওপরে উঠে গিয়ে দুর্ঘটনার শিকার হয় লাল রঙের প্রাইভেটকারটি।

মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেন জানান, আজ সকালের দিকে মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসা হয়। অনেক আগেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া আহত আরেকজনের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর