শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মুন্সিগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জের সদর উপজেলায় মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকাগুলো বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে উপজেলার রিকাবীবাজার এলাকায় বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব জাটকা জব্দ করে সদর উপজেলা মৎস্য অধিদফতর দফতর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান অভিযান প্রসঙ্গে জানান, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮ মাস ও ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যান্য মাছে সাথে লুকিয়ে জাটকা বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল এদিন সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে জব্দকৃত জাটকাগুলো রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। অভিযানে কোনো ব্যবসায়ীকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, পরে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর