শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মুনাফা লক্ষ্যমাত্রা কমিয়েছে ইতালিয়ান ব্যাংক ইন্তেসা

ইতালির বৃহত্তম ব্যাংক ইন্তেসা সানপাওলো চলতি বছরের জন্য নিজেদের মুনাফা অর্জন লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। এ সময় ব্যাংকটি রাশিয়ায় নিজেদের ইউনিট বাংকা ইন্তেসার সম্ভাব্য লোকসান মোকাবেলা করতে ৮০ কোটি ইউরো (৮৪ কোটি ৭০ লাখ ডলার) সরিয়ে রেখেছে। এ পদক্ষেপের দ্বারা ইন্তেসা তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ইউনিক্রেডিটসহ ফ্রান্সের সোসিয়েটি জেনেরাল এবং ক্রেডিট অ্যাগ্রিকোলের কাতারে এসে দাঁড়িয়েছে। এসব প্রতিষ্ঠান বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ায় তাদের আয়ে নেতিবাচক দৃশ্য অবলোকন করে। খবর রয়টার্স।

চলতি বছরের জন্য ৪০০ কোটি ইউরোর বেশি মুনাফা অর্জনের প্রত্যাশা করছে ইন্তেসা সানপাওলো। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে চলতি বছরের জন্য ব্যাংকটির মুনাফা অর্জনের প্রত্যাশা ছিল ৫০০ কোটি ইউরোর বেশি। এর আগে ব্যাংকটি ২০২৫ সালের জন্য তাদের নতুন গৃহীত পরিকল্পনা অনুযায়ী মুনাফা ও পে-আউট লক্ষ্যমাত্রায় নিবদ্ধ ছিল।

ব্যাংকটি জানায়, যদি তারা রাশিয়া ও ইউক্রেনের ওপর নিজেদের এক্সপোজারের ৪০ শতাংশ পূর্ণ করার নিয়মাবলি আরো বাড়িয়ে তোলে, তবে পুরো বছরের নিট আয় এখনো কম হবে। যদিও এ সময় ব্যাংকের নিট আয় ৩০০ কোটি ইউরোর ওপরে। ব্যাংক সূত্র জানায়, ২০২২ সালের জন্য পূর্বাভাস মূলত সামনের মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেনে চলমান ঘটনা কতদূর যায় তার ওপর নির্ভর করে।

জেফারিজ অ্যানালিস্ট জানায়, এটা ইন্তেসার জন্য প্রতিকূল প্রান্তিক হিসেবে অতিবাহিত হবে। যদিও বিনিয়োগকারীদের দ্বারা মুনাফা কমিয়ে আনার লক্ষ্যমাত্রায় বেশ ছাড় দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, ইন্তেসার লক্ষ্য অনুযায়ী ৩৪০ কোটি ইউরো বাইব্যাকের নির্দিষ্ট সময় এবং রাশিয়ায় সম্ভাব্য লোকাসাস ও ঝুঁকির সতর্কতা সম্পর্কে কোনো সুস্পষ্ট হালনাগাদ তথ্য না থাকায় স্টক দুর্বল হয়ে পড়তে পারে।

সম্পর্কিত খবর