শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মুখ খুললেন অপু বিশ্বাস

ইদানীং পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়ে যায়। এসব ঘটনা ঘটছে অহরহ। এমনটাই বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। শনিবার সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

নারীরাদের ফাঁদে পড়া নিয়ে অপু বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়। এখানে জয় চৌধুরী আমার সঙ্গে অভিনয় করেছেন। আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছেন। এই ছবিতে আমাদের রসায়ন চিত্রিত হয়েছে। এখানে কোনো সংশয় বা সংকোচের বিষয় ছিল না। আমাদের এই রসায়ন অনেকের ব্যক্তিগত জীবনেও উপকারে আসবে।

নতুন সিনেমা নিয়ে অপু বিশ্বাস বলেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে। যারা সম্পর্কে থাকেন না, তারা কি এই সিনেমা দেখবে না এই প্রশ্নের জবাবে অপু বলেন, হ্যাঁ, যারা একা তাদের দ্বারা ভুল আরও বেশি হতে পারে। অবশ্যই একা যারা তাদেরও সিনেমা দেখতে হবে।

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

সম্পর্কিত খবর