শিরোনাম
icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ
down of head

মিশরের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

মিশরের বিপক্ষে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—তিন বিভাগেই একটি করে পরিবর্তন আনার কথা ভাবছেন লিওনেল স্কালোনি। বিশেষ করে শুরুর একাদশে কিছু ওলটপালট করতে চান আর্জেন্টিনার কোচ।

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বড় আলোচনার বিষয় আর্জেন্টিনার আক্রমণভাগ। মিশরকে মোকাবিলায় অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটে পড়া আলভারেজ পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। তবে শেষ পর্যন্ত আলভারেজ পুরোপুরি প্রস্তুত না হলে লাউতারো মার্টিনেজই মেসির সঙ্গী হতে পারেন।

রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগার কারণে মেদিনার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি ফিট না হলে অভিজ্ঞ তাগলিয়াফিকোকে আবারও প্রথম একাদশে দেখা যেতে পারে।

মাঝমাঠে ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনাও জোরালো। তিনি খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন, যা দলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে।

এদিকে নিকোলাস গঞ্জালেসও কোচের পরিকল্পনায় রয়েছেন। তাকে একাদশে রাখা হলে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে। গঞ্জালেসের গতি ও প্রেসিং ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণে বাড়তি সুবিধা এনে দিতে পারে।

সবকিছু বিবেচনায় স্কালোনি বড় ধরনের কোনো চমক দেওয়ার সম্ভাবনা কম। তবে শেষ মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ের পরই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে যে দল খেলেছিল, সেটিকেই ভিত্তি রেখে প্রয়োজনীয় কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্পর্কিত খবর