down of head

মির্জা ফখরুল সস্ত্রীক করোনা আক্রান্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সংক্রমিত শনাক্ত হয়েছেন। তবে শারীরিকভাবে ভাবে অনেকটা দূবল থাকলেও দুজনেই সুস্থ আছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। যার ফলে গতকাল সোমাবার দলের স্থায়ী কমিটির বৈঠকেও তিনি অংশ নেননি।

সূত্র আরও জানিয়েছে, কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি।

বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।

সম্পর্কিত খবর