এনআরবি ইসলামিক লাইফের ভাইস চেয়ারম্যান
মাহফুজুর রহমানের দুলাভাইয়ের ইন্তেকাল

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমানের দুলাভাই মো. ইছাম উদ্দিন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মতিঝিল আদমজী কোর্টে বাংলাদেশ পাটকল করপোরেশনে (বিজেএমসি) চাকুরি করতেন। মরহুমের গ্রামের বাড়ি কিশোরগন্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামে। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর তাঁর গ্রামের বাড়িতে জানাজা ও দাফন হবে।

মাহফুজুর রহমান তার দুলাভাই মো. ইছাম উদ্দিনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি এক শোকবার্তায় ‘মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।’

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে অর্থবাংলা পরিবার।

সম্পর্কিত খবর