শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে মোট ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ। দুটি গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সব মিলিয়ে ৮৫ জন বাংলাদেশিকে আটকের তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) দেশটির সেরেমবান এলাকায় ও সেনাই এলাকার কয়েকটি কারখানায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ায় ইংরেজি দৈনিক দ্য স্টার জানিয়েছে, বুধবার সেরেমবানে অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০ জন।

অন্যদিকে দেশটির আরেক ইংরেজি সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানা থেকে ৬৯ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। তারা কেউই বৈধ ওয়ার্ক পারমিট দেখাতে পারেনি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, গতকালের (বুধবার) অভিযানে আটক ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে।

কেনিথ তান আরও জানান , আটক ১১০ বিদেশির মধ্যে ১গ জন বাংলাদেশি ছাড়াও রয়েছেন ৬৪ জন মিয়ানমারের নাগরিক, ইন্দোনেশীয় ১৩, ভারতীয় ৬, পাকিস্তানি ৯, শ্রীলঙ্কান ৬ জন। নেপালি ২ জন নাগরিকও রয়েছেন।

তিনি বলেন, চলতি অভিযানে এ পর্যন্ত পাঁচ শিশুসহ ৬২৮ বিদেশিকে আটক করা হয়েছে। তবে যাদের বৈধ ভ্রমণ নথি ছিল তাদের পরে ছেড়ে দেওয়া হয়। ৬২৮ জনের মধ্যে ৫৮৪ জনই পুরুষ। রাজ্য এবং সংস্থাগুলিসহ ৩০০ জনেরও বেশি কর্মী নিয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

তান জানান, অভিযানের খবর পেয়ে অবৈধ অভিবাসীদের কেউ কেউ ভবনের তলা থেকে লাফ দিয়ে বা ছাদে উঠে পালানোর চেষ্টা করেছিলেন। অভিযান থেকে বাঁচতে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে ৩৫ বছর বয়সী একজন নারী মাথায় আঘাত পাওয়ার ঘটনাও ঘটে।

এসময় এসব অবৈধ অভিবাসীদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের হুঁশিয়ারি দেন এই অভিবাসন কর্মকর্তা।

তিনি বলেন, আমি জনসাধারণ এবং নিয়োগকর্তাদের মনে করিয়ে দিতে চাই, তারা যেন অবৈধদের আশ্রয় না দেয় বা ভাড়া না দেয়। কারণ এটি করার জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিবাসন আইনের ৫৫ এবং ৫৬ (১ ডি) ধারার অধীনে তাদের শাস্তির বিধান হবে।

অন্যদিকে জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার বিকেলে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময়

আইনপ্রয়োগকারী কর্মকর্তারা মোট ১১০ জন বিদেশি ও স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের মধ্যে ৪০ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। ’’

বাহারউদ্দিন তাহির বলেছেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬ জন, পাকিস্তানের দুজন, নেপাল এবং ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

তথ্যসূত্র: দ্য স্টার

সম্পর্কিত খবর