শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মানুষ চেষ্টা করলে পরিবেশ বদলে দিতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পরিকল্পনা মাফিক কাজ করলে মানুষ অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছাতে পারে। কোনো প্রতিকূলতা বাঁধা হতে পারে না। তিনি বলেন, যে বরেন্দ্র অঞ্চলে এক সময় কোনো ফসল হতো না, আজ সেখানে ফলের বাগান হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ বদলেছে। মানুষ চেষ্টা করলে পরিবেশ বদলে দিতে পারে।

প্রতিমন্ত্রী রবিবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে যে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী পরিকল্পনার কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের আগে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু তা করে দেখাতে পারেনি। শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে উন্নতি হবেই।
শাহরিয়ার আলম বলেন, আমাদের মাটি সীমিত, আমাদের খনিজ সম্পদ সীমিত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের তেল-গ্যাস নেই, খনিজ সম্পদ নেই। কিন্তু আমাদের আছে উর্বর ভূমি। ছাগলে না খেলে, মানুষে না কাঁটলে যে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ হয়।

এসময় তিনি বনায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ কে ঠিক রাখতে হলে বনায়ন করতে হবে। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বনায়ন কর্মসূচি গ্রহণ করেছিল। এখন আরও সুযোগ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। সুতরাং নতুন করে গাছ লাগানোর সুযোগ বাড়ছে।

তিনি উপকোরভোগীদের উদ্দেশে বলেন, আপনাদের দেখে এখন অন্যরা অনুপ্রাণিত হবে। এসময় প্রতিমন্ত্রী সামাজিক বনায়নে ভূমিকা রাখার জন্য বন বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সকলকে সামাজিক বনায়নে সহযোগিতার আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী বাঘা ও চারঘাট উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত ১১৯ জন উপকারভোগীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। উপকারভোগীদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৩৮ জন মহিলা। উপকারভোগীরা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. লায়েব উদ্দীন লাভলু, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও বাঘা সামাজিক বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্পর্কিত খবর