শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

মানিকগঞ্জে গোলাগুলিতে ‘সন্ত্রাসী’ নিহত, দুই র‍্যাব সদস্য আহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি সন্ত্রাসীদলের সদস্য। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানিয়েছেন, গুলিতে ঘটনাস্থলেই সন্ত্রাসী দলের কায়সার আহম্মেদ নামের একজন নিহত হয়েছেন। নিহত কায়সার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার বাসিন্দা।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, ‘গতকাল দিবাগত রাতে একটি মাইক্রোবাসে র‌্যাবের টহলদল সিংগাইর মহাসড়কের দিকে যাচ্ছিল। এ সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাতদলের সদস্য কায়সার আহম্মেদ নিহত হন। এ ঘটনায় র‌্যাব-৩-এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

র‍্যাব বলছে, ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রামদা, একটি চাপাতি, দুটি চাকু, একটি মানিব্যাগ, দুটি টর্চ লাইট ও দুই জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর