শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ব্যস্ত রাস্তায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৬

ক্যারিবীয় দেশ হাইতিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছোট ওই বিমানটির পাইলটও রয়েছেন। ক্যারিবীয় এই দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রটি দেখা দেয় এবং বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।

এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বা নিহতের কোনো নির্দিষ্ট তথ্য এই বার্তায় উল্লেখ করেননি তিনি।

রয়টার্স বলছে, হাইতির ক্যারেফোর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেখানকার মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে বলেছেন, বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে একটি সরকারি সূত্র জানিয়েছে, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিমানটির পাইলট মারা যান।

দুর্ঘটনার পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি রাস্তার মাঝখানে বিমানের ভাঙা ধ্বংসাবশেষ এবং দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেখা গেছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ভিডিওগুলোর উৎস যাচাই করতে পারেনি।

সম্পর্কিত খবর