শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরে শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. মোনায়েম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মোনায়েম ওই এলাকার সিরাজ মিস্ত্রিবাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে। সে স্থানীয় চরমোল্লাজী মানহারুল কুরআন মাদ্রাসার নূরানী শাখার ছাত্র।

মোনায়েমের মা মিনারা বেগম জানান, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি আসে মোনায়েম। এরপর কিছু না বলেই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে এক ছেলে এসে আমাদের খবর দেয় মোনায়েম পানিতে ডুবে গেছে। খবর শুনে ছুটে গিয়ে মোনায়েমকে পানিতে ভাসতে দেখি। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মোনায়েমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর