down of head

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৭১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৩৮৯ পিস ইয়াবা, ৩২২ গ্রাম ৭৮ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর