শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

মাতাল অবস্থায় পুলিশকে মেরে জেলে অভিনেত্রী

মাতাল অবস্থায় গাড়ি চালানো, এক নারী কনস্টেবলকে মারধরসহ একাধিক অভিযোগে অভিনেত্রী কাব্য থাপারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ঘটনাটি ঘটেছে জুহুর ভিলে পার্লে (পশ্চিম) এলাকায়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার হন এই অভিনেত্রী। মাতাল অবস্থায় গাড়িতে ধাক্কা মারেন কাব্য। ঘটনাস্থলে মুম্বাই পুলিশের নির্ভয়া স্কোয়াড (নারী পুলিশবাহিনী) পৌঁছালে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার রাত ১টার দিকে জে ডব্লিউ ম্যারিয়াট হোটেলের কাছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারেন কাব্য। পার্টি থেকে ফিরছিলেন অভিনেত্রী। এর পর এক পুরুষ বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।

মাতাল অবস্থায় পার্কিং করা একটি গাড়িকে ধাক্কা মারেন কাব্য। এর পর জুহু পুলিশ স্টেশন থেকে নির্ভয়া স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন কাব্য। অভিযোগ রয়েছে, এক নারী কনস্টেবলের কলার টেনে ধরেন কাব্য এবং মারধর করেন। পরে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারলে মাটিতে পড়ে গিয়ে আঘাত পান।

অভিনেত্রী কাব্যর বিরুদ্ধে আইপিসি ও মোটরযান আইনে মামলা করা হয়েছে (জোরে গাড়ি চালানো, মাতাল অবস্থায় গাড়ি চালানো ও পুলিশের কর্তব্যে বাধাদান)।

শুক্রবার অন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় কাব্যকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট। এখন বাইকুল্লা জেলে (নারী) রয়েছেন কাব্য। জামিন মঞ্জুর না হওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে অভিনেত্রীকে।

 

সম্পর্কিত খবর