শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

মাওয়ায় সেহরি খেতে যাওয়ার সময় প্রাণ হারালেন কনস্টেবল

মাওয়া ঘাটে সেহরি খেতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মাওয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল নরসিংদীর রায়পুরা উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভার মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জাহিদুলের বন্ধু হিমেল মিয়া জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন। আর জাহিদুল থাকতেন সাভারে। রাতে জাহিদুলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেন মাওয়া ঘাটে গিয়ে সেহরি খাবেন। এ জন্যই তারা চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তবে তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু কাউসার (২৬) সামান্য আহত হন। তখন অন্য বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসকরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত কাউসারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত জাহিদুলের শ্বশুর ফেরদাউস ভূঁইয়া জানান, পাঁচ বছর আগে তার মেয়েকে বিয়ে করেছিলেন জাহিদুল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতো সে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সম্পর্কিত খবর